প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৪:১৯ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ক্যাম্পের ভেতরে ও বাইরে প্রয়োজনে পুলিশসহ সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে আমরা তথ্যভিত্তিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। সেসব অভিযানে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার তো আছেই, প্রয়োজনে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হবেন।' 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যাম্পের ভেতরে মোবাইল ফোনে যাতে অপরাধ সংঘটিত না হতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। রোহিঙ্গাদের মোবাইল ট্র্যাক করা হবে, যেন মোবাইল ব্যবহার করে তারা কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে।

মন্ত্রী আরও জানান, ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা কেন হচ্ছে তা নিয়ন্ত্রণে কী করনীয় সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সার্বক্ষণিক নজরদারী থাকবে।

আরও পড়ুন: ষোড়শ সংশোধনী বাতিল: রিভিউ শুনানি ২০ অক্টোবর

রোহিঙ্গা সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্য যেসব দেশ রোহিঙ্গাদের তাদের দেশে নিতে চায়, সেটার বিস্তারিত দিক দেখা হচ্ছে। কীভাবে নেবে এবং কতজন নেবে সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

'বারবার চেষ্টা করেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারিনি। তারা যেনো নিরাপদে থাকতে পারে এমন একটি কমিটি রয়েছে', যোগ করেন তিনি। 


একাত্তর/এসজে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর