প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আইটিসি মৌর্য হোটেলে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। সাক্ষাতে দুজনে নানা বিষয়ে কথা বলেছেন বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

কংগ্রেসের জানায়, তারা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন।

শেখ হাসিনা ২০১৭ সালে ভারত সফরে গেলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী সে সময় তার সঙ্গে দেখা করেছিলেন। সোনিয়া ও প্রিয়াঙ্কা বর্তমানে ইতালিতে। সম্প্রতি তারা সেখানে গিয়েছিলেন সোনিয়ার অসুস্থ মাকে দেখতে। তিনি মারা গেছেন।

রাহুল গত রোববার দিল্লি ফেরেন রামলীলা ময়দানে কংগ্রেসের সমাবেশে যোগ দেবেন বলে।

আরও পড়ুন: রেওয়াজ ভেঙে শেখ হাসিনাকে সম্মান জানালেন মোদি

শেখ হাসিনা আর আগে সর্বশেষ ২০১৯ সালে ভারতে গিয়েছিলেন।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর