আগস্টে পেট্রোলের ব্যবহার কমেছে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ পিএম

সরকারের কঠোর সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে গত কয়েক মাসের তুলনায় আগস্টে প্রধানমন্ত্রীর পরিবহন পুলের পেট্রোলের ব্যবহার কমেছে।

প্রধানমন্ত্রীর পরিবহন পুলের পেট্রোল ব্যবহারের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জুন মাসের তুলনায় আগস্টে জ্বালানি ব্যবহার ১৫ দশমিক ৮৫ শতাংশ (৬৫৬১ লিটার) এবং জুলাই মাসে ১০ দশমিক ৬৩ শতাংশ কমেছে। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর পরিবহন পুলের পেট্রোল ব্যবহারের তুলনামূলক বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

এপ্রিলে অকটেনের ব্যবহার ছিল ২৯ হাজার ৫৭৯ লিটার, মে মাসে ২৮ হাজার ৯১৮, জুনে ৩০ হাজার ২৮৬, জুলাইয়ে ২৬ হাজার ৩০২ এবং আগস্টে ২৫ হাজার ৫২৫ লিটার।

ডিজেল খরচ এপ্রিল মাসে ১০ হাজার ৮১১ লিটার, মে মাসে ১১ হাজার ৩৫৯, জুন ১১ হাজার ১১৬, জুলাই ১০ হাজার ৭০০ এবং আগস্টে ৯ হাজার ৩১৬ লিটার।

আরও পড়ুন: আধুনিক দাসত্বের শিকলবন্দি পাঁচ কোটি মানুষ

অকটেন এবং ডিজেলের মোট ব্যবহার ছিল এপ্রিলে ৪০ হাজার ৩৯০ লিটার, মে মাসে ৪০ হাজার ২৭৭, জুনে ৪১ হাজার ৪০২, জুলাই মাসে ৩৭ হাজার ০০২ এবং আগস্টে ৩৪ হাজার ৮৪১ লিটার।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর