আধুনিক দাসত্বের শিকলবন্দি পাঁচ কোটি মানুষ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৯ পিএম

আধুনিক দাসত্বের শিকলবন্দি বিশ্বের পাঁচ কোটি মানুষ। দেড়শ’ জনে একজন ইচ্ছার বিরুদ্ধে শ্রম দিতে এবং বিয়েতে বাধ্য হচ্ছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

বলা হয়, বাধ্যশ্রমে নিয়োজিত ৩৩ লাখ শিশু। বাণিজ্যিক যৌন শোষণের হুমকিতে ৬৩ লাখ মানুষ। বাধ্যশ্রমে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে অভিবাসী শ্রমিকরা।

আধুনিক বিশ্বে দাসত্ব! বর্তমান অবাধ স্বাধীনতার যুগে দাসত্বে বন্দি ৫ কোটি মানুষ।

সোমবার আধুনিক বিশ্বের দাসত্ব, বাধ্যশ্রম ও জোরপূর্বক বিয়ের হিসাব শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, ২ কোটি ৬০ লাখ বা বিশ্বব্যাপী এক হাজার মানুষের মধ্যে সাড়ে তিনজন জোরপূর্বক শ্রমের শিকার।

এক কোটি ১৮ লাখ নারী জোরপূর্বক শ্রমে বাধ্য হচ্ছে। যার মধ্যে শিশু ৩৩ লাখ। আগেরবারের তুলনায় দাসত্ব বেড়েছে ২৭ লাখ।

এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে এক কোটি ৫১ লাখ, ইউরোপ-মধ্য এশিয়ায় ৪১ লাখ, আফ্রিকায় ৩৮ লাখ, আমেরিকায় ৩৬ লাখ, আরবে ৯০ হাজার মানুষ, জোরপূর্বক শ্রমের শিকার।

যদিও জনসংখ্যার অনুপাতে আরবে হাজারে ৫ দশমিক তিনজন মানুষ, ইউরোপ-মধ্যে এশিয়ায় চার দশমিক চার, আমেরিকা-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাড়ে তিন, আফ্রিকায় হাজারে জোরপূর্বক শ্রমের শিকার দুই দশমিক ৯ জন।

প্রতিবেদনে বলা হয় অভিবাসী শ্রমিকরা অন্যদের তুলনায় জোরপূর্বক শ্রমের উচ্চ ঝুঁকিতে। ৬৩ লাখ মানুষ যেকোনো সময় জোরপূর্বক বাণিজ্যিক যৌন শোষণের শিকার হতে পারে।

২০২১ সালে জোরপূর্বক বিয়ের হুমকিতে ছিলো ২ কোটি ২২ লাখ মানুষ। আগের তুলনায় বেড়েছে ৬৬ লাখ।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক কোটি ৪২ লাখ, আফ্রিকা, ইউরোপ-মধ্য এশিয়ায় জোরপূর্বক বিয়ের সংখ্যা ছিলো ৩২ ও ২৩ লাখ।

আরও পড়ুন: ৮৬ বছর পর ক্যাঙ্গারুর হামলায় মানুষের মৃত্যু

জনসংখ্যার অনুপাতে আরবে চার দশমিক আট, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ হার হাজারে তিন দশমিক তিন। যার মধ্যে দুই তৃতীয়াংশ নারী ও মেয়ে।

নিম্নমধ্যম আয়ের দেশে জোরপূর্বক বিয়ের হার ৫ জনে একজন। উচ্চ ও মধ্যম আয়ের দেশের ২৬ শতাংশ বিয়েই জোরপূর্বক।


একাত্তর/আরএ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর