মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩১ পিএম

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে শান্তিপূর্ণ সমাধান না হলে জাতিসংঘের কাছে নালিশ জানানো হবে বলে জানান তিনি। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডির ঢাকা আহছানিয়া মিশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো উসকানিতে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না। শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাবে। 

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা (মিয়ানমার) কথা দিয়ে কথা রাখেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমানার পাশে জিরো লাইনে একটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। গতকাল সেই ক্যাম্পে গোলাবারুদের আঘাতে একজন মারা গেছে। কয়েকজন আহত হয়েছে। আমরা তীব্রভাবে এর নিন্দা করছি। তাদের এই গোলাবারুদ বন্ধের জন্য আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ফরেন মিনিস্ট্রি এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি তারা ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে সংযত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা মিয়ানমারের না থাকলেও তাদের প্রশ্রয় দেয়ার কোনো সুযোগ নেই।  

প্রসঙ্গত, শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ রোহিঙ্গা নাগরিক। 

আরও পড়ুন: দাম বেঁধে দেয়ার এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের: বাণিজ্যমন্ত্রী

এর আগে তিন সেপ্টেম্বর মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি মর্টার শেল বান্দরবান সীমান্তে পড়ে। আর ২৮ আগস্ট উত্তর ঘুমধুম পাড়ায় পড়ে মিয়ানমারের দুটি গোলা। 

এসব ঘটনায় বাংলাদেশ পক্ষ থেকে কড়া হুশিয়ারি দেয়া হয়।  ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার আশ্বাসও দেয় দেশটি। কিন্তু শুক্রবারের ঘটনার পর পরিস্থিতি অনেকটাই থমথমে।


একাত্তর/এসি


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর