প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ, ২০২২ -এর শিরোপা জয়লাভে বাংলাদেশ নারী ফুটবল দলকে তার প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: নেপালকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৭তম ইউএনজিএ-তে যোগ দিতে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একাত্তর/আরএ
