দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ পিএম

সনাতন ধর্মাবলম্বীরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুটি পিকআপ ভ্যানে করে এই মাছ রপ্তানি করা হয়। খবর বাসসের।

দুপুর ২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতরে ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২টি ট্রাকে করে ২ হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়। ঢাকার কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার স্থানীয় সিএন্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের মাধ্যমে ইলিশ মাছগুলো রপ্তানি করেছে।

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৫৯টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৫০টন করে ইলিশ মাছ রপ্তানি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে ফিশ বাজারের তত্ত্বাবধানে এই স্থলবন্দর দিয়ে ৫০টন ইলিশ মাছ ভারতের আগরতলায় যাবে। ভারতের কৃষ্ণপদ রায় প্রতিষ্ঠান এই মাছগুলো গ্রহণ করবেন।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, দুর্গাপূজা উপলক্ষে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়েছে। আমরা ৫০ টন চালানের মধ্যে আড়াই টন ইলিশ ভারতের আগরতলায় পাঠানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে রুপি ও টাকায় বাণিজ্য করতে চায় এসবিআই

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মর্কতা মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, পূজা উপলক্ষে এ বছরে এ স্থল বন্দর দিয়ে ৫০টন ইলিশ রপ্তানি করা হবে। এই ইলিশ রপ্তানির মধ্যে দিয়ে সরকারের রাজস্ব আয় হরে।


একাত্তর/আরএ

চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর