দুর্গোৎসবে জঙ্গি হামলার কোনো তথ্য নেই: র‍্যাব প্রধান

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:৩৪ পিএম

দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি বলেও আশ্বস্ত করেছেন তিনি। 

সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপ বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‍্যাব ফোর্সের নিরাপত্তা ব্যবস্থা দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিদের মনিটর করা হচ্ছে। যেকোনো নাশকতার পরিস্থিতি মোকাবিলা র‍্যাব সদা প্রস্তুত রয়েছে। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় যারা ঘর ছেড়েছে তারা নজরদারিতে আছে।  

র‍্যাব ডিজি বলেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, আমারা র‍্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র‍্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, কোনো ধরণের সফলতা পাবে না তারা।

পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভাল কিছু রেজাল্ট আমরা দিতে পারবো। আমরা এটা নিয়ে কাজ করছি।  

দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও র‍্যাব কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, সব ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুন: মহাষ্টমীতে পূজিত হলেন ছয় বছরের দেবদৃতা

তিনি আরও জানান, র‍্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করেছে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যে কোন পরিস্থিতির জন্য র‍্যাব ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটও প্রস্তুত আছে।

যে কোনো নাশকতা ও হামলা মোকাবেলায় র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টীমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে র‍্যাব এয়ার উইং-এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন অভিজাত এই বাহিনীর প্রধান। 


একাত্তর/এসজে

আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম ও পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএ। নতুন নাম ও পোশাকের পাশাপাশি এর কার্যক্রমও শুরু হবে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর