দ্রুততম সময়ে বিদ্যুৎ ফিরবে, ধৈর্য্য ধরার আহবান

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৬:২২ পিএম

দ্রুততম সময়ে রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এজন্য দেশবাসীকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে মন্ত্রনালয়টি। মঙ্গলবার পৌনে ৫টার দিকে অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তারা এই অনুরোধ জানায়।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি বার্তায় বলা হয়, আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে।

পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) এর প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করা হবে বলে আশা করা যায়।

image


সেই বার্তায় আরও জানানো হয়, পিজিসিবি-সহ বিদ্যুৎ খাতের সব সংস্থা একযোগে পরিস্থিতি মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

image


একাত্তর/এআর

প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পুনঃনির্ধারিত বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ...
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সারাদেশে বিদ্যুতের সাব-স্টেশনে হামলা করে হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাষ্ট্রের...
মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে ওই চিঠি পাঠিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর