সিত্রাং আছড়ে পরতে পারে বাংলাদেশের উপকূলে!

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৩:৫৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। বর্তমানে ভারতের পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ।

আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে তৈরি হবে ঘূর্ণিঝড়। যার নাম সিত্রাং। অর্থাৎ রোববার মধ্যরাতের পর যে কোন সময়ে জন্ম নেবে সিত্রাং।

আর মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ১০০ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।

২৫ অক্টোবর সিত্রাং বাংলাদেশ উপকূলের তিনকোনা কোস্ট (খুলনার দক্ষিণে) এবং সন্দীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

image


ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। সুপার সাইক্লোন খ্যাত এই ঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। ভিয়েতনামীয় ভাষায় সিত্রাং শব্দের অর্থ ‘পাতা’।

দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। সমুদ্র উপকূলীয় জেলা সমূহের চরসমূহ ৪ থেকে ৬ ফুট জল্লোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিত্রাং ২০১৮ সালের পর অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রথম ঘূর্ণিঝড়। এর আগে অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সর্বশেষ ঘূর্ণিঝড়টি ছিল ‘তিতলি’।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কায় নিহত এক, আহত পাঁচ

গত ১৩১ বছরে অক্টোবরে বঙ্গোপসাগরে ৬১টি ঝড় উঠেছে। পূর্ব উপকূল, বিশেষ করে ওড়িশা, ১৯৯৯ সালের সুপার সাইক্লোনসহ অক্টোবরে অনেকগুলো তীব্র ঝড়ের মুখোমুখি হয়েছে।


একাত্তর/আরএ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর