সিত্রাংয়ের কারণে তেমন ক্ষয়ক্ষতি হয়নি: প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৬:৪৫ পিএম

দেশের বিশাল এলাকা জুড়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণেতেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।তিনি বলেন, সিত্রাং শুধু একটি ঘূর্ণিঝড়ই ছিলো, সুপার সাইক্লোন বা অন্য কিছুতে রূপ নেয়নি।

ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলে আঘাত হানার পরদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদেরসঙ্গে আলাপের সময় তিনি এসব কথা জানান।

ডা. এনাম বলেন, যেভাবে সিত্রাং সৃষ্টি হয়েছিলো, নেই অনুযায়ী ক্ষয়ক্ষতিহয়নি। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় উপকুলে উঠে আসার পর, রাত দশটার দিকে বাংলাদেশঅতিক্রম করে যায়। এটি লঘুচাপ হিসাবেই শেষ হচ্ছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির হিসাবে দিতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, সিত্রাংয়েরকারণে প্রাণ হারিয়েছেন ৯ জন। ক্ষতিগ্রস্থ হয়েছে উপকূলীয় এলাকার ৪১৯টি ইউনিয়ন। ১০ হাজারঘরবাড়ি নষ্ট হয়েছে। এক হাজার মাছের ঘের ভেসে গেছে। ছয় হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্থহয়েছে।

দেশে বর্তমানে সিত্রাংয়ের কোন প্রভাব নেই জানিয়ে এনামুর রহমান বলেন,কিছু এলাকায় জলবদ্ধতা আর বিদ্যুতের সংকট ছাড়া আর সব কিছুই স্বাভাবিক রয়েছে। সড়ক যোগাযোগব্যবস্থা সচল রয়েছে। ভেঙ্গে পড়া গাছপালা সরানো হয়েছে।

আরও পড়ুন: দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন: প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দশ লাখ মানুষকে উপকূল থেকে সরিয়ে নিরাপদআশ্রয় নেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এরিমধ্যে বেশিরভাগ মানুষ নিজ বসতেফিরে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ঘরবাড়ি নির্মাণ সামগ্রী ও অর্থ সহায়তাদেয়া হবে।

ডিসেম্বরে আরেকটি ঘুণিঝড়ের আশঙ্কা রয়েছে এমন পূর্বাভাস দিয়ে দুর্যোগও ত্রাণ প্রতিমন্ত্রী ডা, এনামুর রহমান বলেন, ভাটার সময় ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশেরউপকূল অতিক্রম করায় ভোলা ছাড়া অন্য কোথাও তেমন একটা জলোচ্ছ্বাস হয়নি


একাত্তর/আরবিএস  

কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোনো মুহূর্তে দেশে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এ ধরনের শক্তিশালী...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর