প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে আন্তরিক: সেনাপ্রধান

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১১:০৪ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক। তার চেষ্টায় সরকারের সব সংস্থা সেনাবাহিনীকে আধুনিক করতে এবং ফোর্সেস গোল অর্জনে সব ধরনের সহযোগিতা করছেন। সে কারণে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলন তিনি এসব কথা বলেন।

অধিনায়ক সম্মেলনে মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীন ইঞ্জিনিয়ার ইন চিফ অফ, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ আল মামুন, কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারর্সের সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন।

সেনাপ্রধান তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। 

তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল -২০৩০’ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সকলকে অবহিত করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।


একাত্তর/এসি

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার দেশে ফিরেছেন।
স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে...
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর