শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সারা দেশে শতাধিক সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। 

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এদিন মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 

যেসব জায়গায় নির্বাচন

চার পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভা।

তিন উপজেলায় সাধারণ নির্বাচন হচ্ছে। সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর।

চার উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। এসব উপজেলা হলো- নেত্রকোণা সদর, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা।

এদিন ১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা, কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল, জামালপুরের মেলান্দহের আদ্রা ও ফুলকোচা, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া। মাহমুদপুর ও সুতারপাড়া, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

আরও পড়ুন: বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা

এছাড়াও উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১২টি ইউপিতে। সেগুলো হলো- লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়ার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোণার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনার মহিচাইল এবং মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী।

আজ ৩৬ জেলার ৫২ উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ জন প্রার্থী সদস্য পদে (মেম্বার) উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


একাত্তর/আরবিএস  

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর