স্পীকারের সাথে আলজেরিয়ার ডেপুটি স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ আলজেরিয়ার ডেপুটি স্পীকার ও আলজেরিয়া-বাংলাদেশ ফেন্ডশীপ কমিটির চেয়ারম্যান ইউসুফ আজিছা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা আলজেরিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন, দুইদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোট-নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ফলশ্রুতিতে, সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভূক্ত করা হয়। সেই থেকে বাংলাদেশের সাথে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। 

স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্কের ভিত স্থাপন করে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যন্নোয়নে বর্তমান সরকার মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। 

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে আলজেরিয়ার ডেপুটি স্পীকার ইউসুফ আজিছা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ আলজেরিয়াতে বাংলাদেশ দূতাবাস থাকলেও বাংলাদেশে আলজেরিয়া দূতাবাস নেই বিধায়, এ বিষয়ে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র হস্তক্ষেপ কামনা করেন ইউসুফ আজিসা।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আলজেরিয়াকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।


একাত্তর/এআর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর