সংরক্ষিত নারী আসনের এমপিদের জন্য নির্দিষ্ট এলাকা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:৫২ পিএম

সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উপধারা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব পালনের এলাকা সমগ্র বাংলাদেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।  

সোমবার (১৩ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের পয়েন্ট অফ অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের সুযোগ পান সংরক্ষিত মহিলা আসন-১২ থেকে নির্বাচিত সদস্য জীবা আমিন খান। এক পর্যায়ে তিনি বলেন, তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকা পীরগঞ্জ মিঠাপুকুর থেকে ঘুরে এসেছেন। সেখানে স্বাস্থ্যকেন্দ্রে লোক সংকটের কথা উল্লেখ করেন তিনি।

তার এই বক্তব্যের প্রেক্ষিতে রংপুর-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন। তিনি বলেন, এটা কোন আইনে বিরোধী দলের আসনগুলোতে মহিলা আসনের এমপিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, জাতীয় সংসদ ৩০০ জন নির্বাচিত সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে গঠিত।

তিনি আরও বলেন, ৩০০ আসনের সদস্যদের ক্ষেত্রে সীমানা নির্ধারণ আইন বা ডিলিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হলেও সংরক্ষিত নারী সদস্যদের জন্য তা প্রযোজ্য নয়। তাদের নির্বাচনী এলাকা হচ্ছে সমগ্র বাংলাদেশ।

আরবিএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর