ফরিদপুরের উপ-নির্বাচনে কোন অনিয়ম নেই: সিইসি

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে এখন পর্যন্ত কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেন তিনি।

প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে আসনটি গঠিত। এতে তিন লাখ ১৮ হাজার ৪৭৯ জন ভোটার ১২৩টি কেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।  

ফরিদপুর উপ-নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে। চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোটে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর ও বটগাছ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।

এই ভোট নিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, খুবই পিসফুল পরিবেশে নির্বাচন হচ্ছে। ভোটার উপস্থিতি কেমন বলতে পারবো না। তবে খুব বেশি ভিড় পরিলক্ষিত হয়নি। যেটা আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, কোনো অনিয়ম হবে না, সেদিক থেকে আমরা সন্তুষ্ট। আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি, এক হাজার ৫২টি ক্যামেরা বসানো আছে।

আরও পড়ুন: বরিশালে পরিবহন ধর্মঘটে অচল জনজীবন, দুর্ভোগ চরমে

তিনি আরও বলেন, আমরা যে ফ্যাক্টগুলো দেখছি, তাই আপনাদের মাধ্যমে তুলে ধরছি জনগণের সামনে। এতে জনগণের সঙ্গে যে সংযোগটা হচ্ছে এতে এক ধরনের আস্থা জনগণের মধ্যে তৈরি হচ্ছে। সিসি ক্যামেরার একটা ইতিবাচক দিক আছে, প্রার্থীরাও এটা বলছেন। আমি বলবো যে নতুন একটি সংযোজন নিয়ন্ত্রণ এবং ইলেকশন গভর্ন্যান্সকে প্রতিষ্ঠা করছে।  


একাত্তর/এসজে

জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) জানিয়েছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড মেনেই অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর