আদালতের নতুন সময়সূচি রোববার থেকে কার্যকর

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:২৮ এএম

হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে নির্ধারিত সময়সূচিতে চলবে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ নভেম্বর থেকে কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

হাইকোর্টের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

অধস্তন আদালতের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময়সূচি

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। পর দিন সুপ্রিম কোর্ট প্রশাসনও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনে। তবে আগামী রোববার থেকে আর পরিবর্তিত সময়সূচি থাকছে না।


একাত্তর/এআর

দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর