জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৯:২১ পিএম

বাংলাদেশের জাতীয় নির্বাচনে পুলিশকে জড়িয়ে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির যে বক্তব্য এসেছে, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

পুলিশ কর্মকর্তাদের এই সংগঠনটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বলেছে, একজন রাষ্ট্রদূতের এমন বক্তব্য তাদের ‘হতবাক’ করেছে।

‘ভিত্তিহীন’ ওই বক্তব্য প্রত্যাহার করে ফের এমন বক্তব্য না দিতে রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে ইতো নাওকির বক্তব্য নিয়ে এই প্রতিবাদ আসে।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ নভেম্বর গুলশানে এক অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রশ্নোত্তরে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি পুলিশের বিরুদ্ধে যে ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত অভিযোগ উত্থাপন করেছেন, তা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।

রাষ্ট্রদূত ইতো নাওকি সে সময় এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শুনেছি, (গত নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি’।

এতে আরো বলা হয়, তার (জাপানি রাষ্ট্রদূত) বক্তব্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে ‘বিব্রত ও মর্মাহত’ করেছে। তার এমন বক্তব্য ‘অসমর্থিত, ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত’।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল বলে সব মাধ্যমে মতামত এসেছে দাবি করে বিবৃতিতে বলা হয়, তথাপি গত নির্বাচনে পুলিশের ভূমিকা সম্পর্কে তথ্য-উপাত্তবিহীন যাচাই-বাছাই ব্যতিরেকে জাপানি রাষ্ট্রদূতের মতো দায়িত্বশীল ব্যক্তি এহেন মন্তব্য বাংলাদেশ পুলিশসহ দেশবাসীকে হতবাক করে দিয়েছে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে মন্তব্য, জাপানি রাষ্ট্রদূতকে ডেকে বার্তা

পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা দিয়ে থাকে। ভোটারের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া বা ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের ভোট প্রদানে পুলিশের কোনো ভূমিকা নেই।


একাত্তর/আরএ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর