বিএনপির ছেড়ে দেয়া পাঁচ আসনে উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সভায় এই তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

যে পাঁচ আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলো হলো—ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এই পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিতা হবে।

তবে ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা থাকবে কি না, তা পরবর্তী সময় জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

এসব আসনে উপনির্বাচন হওয়ার পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান ইসি সচিব।


একাত্তর/এসজে

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই হাতে নেয়া কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর