বছরে প্রায় চার লাখ কর্মঘণ্টা বাঁচাবে মেট্রোরেল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হয়েছে দেশের প্রথম মেট্রোরেল। স্বপ্ন পূরণ হচ্ছে নগরবাসীর। 

নতুন এ সংযোজন রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নাটকীয় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। 

মেট্রোরেলের প্রথম পর্ব পুরোদমে চালু হলেই বছরে বাঁচবে চার লাখ কর্মঘণ্টা। 

এক গবেষণায় দেখা গেছে এই নগরে যানজটের কবলে প্রতি বছর ৩৬ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। 

বিশ্লেষকরা বলছেন, এই নষ্ট সময়ের অধিককাংশই বিলিন হয় মতিঝিল থেকে বিমানবন্দর, বিমানকন্দর থেকে উত্তরা, ফার্মগেট থেকে মিরপুর, আর আরেক প্রান্ত মিরপুর সড়কে।

এদিকে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে ঢাকার দক্ষিণ প্রান্তে তৈরি করছে প্রবেশের নতুন পথ।

এতে দশ মিনিটেই দিয়াবাড়ি থেকে পৌঁছে দেবে আগারগাঁও, যা এই পথে বিফলে যাওয়া প্রায় ১২ লাখ কর্মঘণ্টার তিন ভাগের দুইভাগ বাঁচিয়ে দেবে।


একাত্তর/এআর

ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের ভাড়ায় ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
সম্প্রতি নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বীমা নেই। একই অবস্থা এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনেরও। বীমা করা...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর