ছিদ্দিকের চুক্তি বাতিল, মেট্রোরেলের নতুন এমডি রউফ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

নতুন ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলেপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব শরন কুমার বড়ুয়ার সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে এম এ এন ছিদ্দিকের নিয়োগে জারি করা ২০১৭ সালের ২৬ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করা হলো।

অপর এক আদেশে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলেপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রসাশন) মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি তার বর্তমান পদে আহরিত বেতন-ভাতা পাবেন।

কেএসএইচ
ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের ভাড়ায় ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সম্প্রতি নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বীমা নেই। একই অবস্থা এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনেরও। বীমা করা...
নাশকতা ও তাণ্ডব চালিয়ে মানুষের কল্যাণে নির্মাণ করা উন্নয়ন স্থাপনা যারা ধ্বংস করছে তাদেরকে রুখে দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর