গেল বছর সড়কে ঝরেছে ৭৭১৩ প্রাণ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৪ পিএম

২০২২ সালে সারাদেশে ৬ হাজার ৮২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১৯৭টি নৌ-দুর্ঘটনায় ৩১৯ জন এবং ৩৫৪টি রেলপথ দুর্ঘটনায় ৩২৬ জন নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ‌‘রোড সেফটি ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে গেল বছর মোট ৮ হাজার ৩৫৮ জন নিহত হয়েছে। সড়কে ১২ হাজার ৬১৫ জনসহ মোট আহত হয়েছেন ১২ হাজার ৮০১ জন।

নিহতের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন, যানবাহনের চালক ও সহকারী ১ হাজার ৬৪৮ জন, নারী ১ হাজার ৬১ জন এবং শিশু ১ হাজার ১৪৩ জন রয়েছেন।

এ ছাড়া বাস যাত্রী ৪২৭ জন, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৪৫৩ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জীপ যাত্রী ২৬৮ জন, থ্রি-হুইলার যাত্রী এক হাজার ২৪৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৩৯৩ জন এবং বাইসাইকেল-প্যান্ডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ২০৬ জন নিহত হয়েছে।


একাত্তর/এআর

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে। 
দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বরং বিশৃঙ্খলা ও নিয়ম না মানা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর