আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদের উপনেতা হলেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

আরও পড়ুন: সব মানুষের মানসম্মত জীবন নিশ্চিতের আহবান প্রধানমন্ত্রীর
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংসদ উপনেতা পদে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুর পর থেকে পদটি ফাঁকা রয়েছে। আর সংসদ নেতা হলেন আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাত্তর/এসি
