জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার বন্ধে উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি-সন্ত্রাস বন্ধ, বাজার মনিটরিং করাসহ জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির জন্য চাকরি করা নয়, জনসেবা করাটাই দায়িত্ব। রূপকল্প বাস্তবায়নে উপজেলা পর্যায় পর্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন। করোনায় মানুষের পাশে দাঁড়িয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বিশ্ব প্রশংসা করে। 

প্রধানমন্ত্রী বলেন, অপচয় বন্ধ করতে হবে, সবক্ষেত্রেই কৃচ্ছতা সাধান করতে হবে। তাহলে মন্দার ধাক্কা বাংলাদেশে লাগবে না। হয়তো ধীর গতি হবে, কিন্তু উন্নয়নের গতিধারাটা ধরে রাখা সম্ভব হবে। 

এসময় অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন দুর্যোগে ডিসিদের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 

ইভিএম প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন,আর্থিক সঙ্কটের কারণে ইভিএম প্রকল্প বাতিল নয়, মানুষের খাদ্য, চিকিৎসা সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, করোনায় চিকিৎসা, টিকাসহ সুরক্ষার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে। সেটা আমরা করেছি। আমাদের এখন যেটা জরুরি, সেটা অগ্রাধিকার দেবো। আমরা কতকাল আমদানি নির্ভর থাকবো? আমরা নিজেদের চাহিদা পূরণ করতে নিজেরাই উৎপাদন করবো। এক সময় তো ভারতীয় গরু ছাড়া আমাদের যেন কোরবানিই হতো না। এখন হচ্ছে না? হচ্ছে। আমরা নিজেদের উৎপাদনে নির্ভর এখন।

আরও পড়ুন: বিএনপির আন্দোলন নেতাদের মধ্যে সীমিত: কাদের

এসময় কার্গো বিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের কার্গো বিমান কেনার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু অর্থনৈতিক এ অবস্থায় কিনতে পারছি না। ভবিষ্যতে কিনবো পরিকল্পনা আছে।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বক্তব্য দেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর