পহেলা মার্চের মধ্যেই খুলছে মেট্রোর আরও দুই স্টেশন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ পিএম

আগামী জুনের আগে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো চলাচলের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকী। 

তবে ১৮ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু হচ্ছে। আর পহেলা মার্চ থেকে চালু হবে মিরপুর ১০ নম্বর স্টেশন। উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে থাকা বাকি স্টেশনগুলো চালু হবে ২৬ মার্চের মধ্যেই। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দীক বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা মেট্রো স্টেশন এবং পয়লা মার্চ থেকে মিরপুর-১০ স্টেশন যাত্রীদের জন্য চালু হবে।

দেশের প্রথম মেট্রোরেল প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু করে ২৮ ডিসেম্বর। এরপর ২৫ জানুয়ারি চালু হয়  মিরপুর পল্লবী স্টেশন। গেল প্রায় আড়াই মাসে এই পথে সাড়ে চার লাখ মানুষ চলাচল করেছে। আর টিকেট বিক্রি হয়েছে সাড়ে তিন কোটি টাকার।

এরই মধ্যে ধাপে ধাপে অন্য স্টেশনগুলোও চালু হতে শুরু করছে। চলতি মাসের ১৮ তারিখ উত্তরা সেন্টার স্টেশনটি চালু হবে। আর পহেলা মার্চে মিরপুর দশ নম্বর স্টেশন।

এমএএন ছিদ্দীক জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) মেট্রোরেল দিয়াবাড়ী থেকে যাত্রা শুরু করে উত্তরা সেন্টার স্টেশন, পল্লবী স্টেশন ও মিরপুর-১০ স্টেশনে থামবে এবং মেট্রোরেলের এ যাত্রা শেষ হবে আগারগাঁওয়ে ।

যদিও পূর্ণাঙ্গ চলাচল অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোর সুবিধা পেতে আরও কমপক্ষে পাঁচ মাস অর্থাৎ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। 

তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও রুটের বাকি চারটি স্টেশনও  মার্চে খুলে দেয়া হবে। জুলাই মাসে সকাল থেকে মাঝরাত পর্যন্ত মেট্রো রেল পুরোদমে চালু করার প্রস্তুতিও নেয়া হচ্ছে। বর্তমানে এ রুটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।  

আরও পড়ুন: খাস জমি দখলে শাস্তির বিধান রেখে সংসদে বিল পাস

এদিকে, যে ২৪ সেট ট্রেন দিয়ে এই পথে পূর্ণ চলাচল হবে তার মধ্যে ২৩টি ট্রেন দেশেই আছে। বাঁকি একটি ট্রেন আগামী মাসে দেশে পৌঁছাবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। 

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম দ্রুতগতির এলিভেটেড মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করেন। এটি এমআরটি লেন-৬ হিসেবে পরিচিত।

কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, রুটটি ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চালুর আগেই আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই ট্রেন সার্ভিস সম্প্রসারণের কথা রয়েছে।

  

একাত্তর/এসজে

ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের ভাড়ায় ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারের।
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
২৭ জুলাইয়ের হালনাগাদ তালিকায় এই সংখ্যা সংশোধন করে ১৪ জন দেখানো হয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ৩৪ জন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে আটজন রোগী আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর