সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় মাইলস্টোনে নিহত ৩৪

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:১০ পিএম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিলো। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ২৪ জুলাই প্রকাশিত তালিকায় মৃতের সংখ্যা ১৫ জন হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে, ২৭ জুলাইয়ের হালনাগাদ তালিকায় এই সংখ্যা সংশোধন করে ১৪ জন দেখানো হয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ৩৪ জন।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলে সেটি নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এরপর পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ফরেনসিক তদন্তের ভিত্তিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

সিএমএইচ সূত্রে জানা গেছে, ২১ জুলাইয়ের দুর্ঘটনার পর মর্চুয়ারিতে মোট ১৫টি বডিব্যাগ গ্রহণ করা হয়েছিল। তুরাগ থানা পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এগুলোর মধ্যে ১১টি সম্পূর্ণ মরদেহ, ২টি অপূর্ণাঙ্গ মরদেহ এবং ৫টি বিচ্ছিন্ন দেহাংশ শনাক্ত করা হয়। এর মধ্যে ৯টি মরদেহ স্বজনরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারায়, ৮টি ২১ জুলাই এবং ১টি ২২ জুলাই হস্তান্তর করা হয়েছিল।

বাকি ২টি সম্পূর্ণ মরদেহ, ২টি অপূর্ণাঙ্গ মরদেহ এবং ৫টি দেহাংশ নিয়ে ফরেনসিক বিশ্লেষণ শুরু হয়। ২২ জুলাই সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল ও সিএমএইচ থেকে মোট ১৪টি নমুনা সংগ্রহ করে এবং পরিবারের কাছ থেকে ১১টি রেফারেন্স নমুনা নেয়। বিশ্লেষণের পর জানা যায়, যে বডিব্যাগে ৫টি বিচ্ছিন্ন দেহাংশ ছিল, সেগুলো দুই শিক্ষার্থী—লামিয়া আক্তার সোনিয়া ও আফসানা আক্তার প্রিয়ার দেহের অংশ। ফলে এগুলো পাঁচজনের পৃথক দেহাংশ নয়, বরং দুটি মরদেহ হিসেবে গণনা করা হয়।

এই ফলাফলের ভিত্তিতে সিএমএইচে সংরক্ষিত মৃতদেহের প্রকৃত সংখ্যা দাঁড়ায় ৫টি। এদের সঙ্গে আগেই হস্তান্তর হওয়া ৯টি মরদেহ মিলিয়ে চূড়ান্ত সংখ্যা দাঁড়ায় ১৪, যা ২৭ জুলাইয়ের হালনাগাদ তালিকায় প্রতিফলিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এই সংশোধিত তথ্য নিশ্চিত করে।

এদিকে সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১২ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ জন আহত হয়ে ভর্তি ছিলেন এবং ৩৪ জন মারা গেছেন।

বিভিন্ন হাসপাতালে মৃত ও আহতদের সংখ্যা নিম্নরূপ

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৬৬ জন ভর্তি, ১৭ জন মৃত্যু
  • সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ১১ জন ভর্তি, ১৪ জন মৃত্যু
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন ভর্তি
  • টঙ্গী জেনারেল হাসপাতাল: ১ জন মৃত্যু (অজ্ঞাত)
  • ইউনাইটেড হাসপাতাল: ১ জন মৃত্যু
  • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল: ১ জন মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে প্রাপ্ত দেহাবশেষগুলো পৃথক মরদেহ হিসেবে গণনা করা হয়েছিল। তবে, ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, কিছু অংশ একই ব্যক্তির। এর ফলে মৃতের সংখ্যায় পার্থক্য দেখা দিয়েছে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে সেখানকার প্রাইমারি শাখার একটি ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। এতে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হন।

একাত্তর/আরএ
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২৭ জুলাই ২০২৫, ১৪:০৯
সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় মাইলস্টোনে নিহত ৩৪
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হওয়ার ঘটনায় আলজেরিয়ার গণতান্ত্রিক প্রজাতন্ত্র গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে আটজন রোগী আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর