তিন দিনের সফরে জন্মস্থানে আসছেন রাষ্ট্রপতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

তিন দিনের সফরে জন্মস্থান কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামাইন আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মিঠামাইন পৌঁছাবেন, থাকবেন শুক্রবার পর্যন্ত।

এসময় তিনি পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। 

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। বিকেল তিনটায় তার মিঠামইন হেলিপ্যাডে পৌঁছার কথা। সেখানে স্থানীয় ডাকবাংলোতে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে। সন্ধ্যা সাতটায় মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে রাষ্ট্রপতির জন্মস্থান কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি কামালপুরের নিজ বাড়ি থেকে আরেক হাওর উপজেলা ইটনার উদ্দেশে রওয়ানা হবেন। বিকাল চারটায় তিনি ইটনা উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশে রওনা করবেন। সন্ধ্যা সাতটায় অষ্টগ্রাম উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন।

শুক্রবার বেলা ১২টায় রাষ্ট্রপতি মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন। বিকাল পৌনে তিনটায় মিঠামইনে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেলে সোয়া তিনটার দিকে মিঠামইন হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান,  রাষ্ট্রপতির তিন দিনের সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।


একাত্তর/এসি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর