২০২৫-এ ফ্রিল্যান্সারদের আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়াবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার দেড় বিলিয়ন ডলার উপার্জন করছেন। ২০২৫ সালে আরো ১০ লাখ নতুন ফ্রিল্যান্সার তৈরি হবে এবং উপার্জন ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

প্রতিমন্ত্রী পলক শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে ‘সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ক্যাম্পে উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণে স্বাধীনতাকে পূর্ণতা দিতে প্রত্যেক যুবককে চাকরি প্রদানের কথা বলেন।

বঙ্গবন্ধুর নির্দেশিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ‘সোনার বাংলা’র আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

আজকের ৫ কোটি শিক্ষার্থীই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে আসীন হবেন। তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে সরকার কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের সুযোগ তৈরি করে দিতে সারাদেশে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সহজলভ্য করা হয়েছে। ইন্টারনেটের শক্তি এবং তারুণ্যের মেধা কাজে লাগিয়ে আত্মকর্মী হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা। তারা চাকরি প্রার্থী নয়, চাকরি প্রদানকারী হবেন। তাঁরা হবেন রেমিট্যান্সযোদ্ধা। এজন্যে সরকারের প্রদত্ত সুযোগ কাজে লাগাতে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।

ক্যাম্পে অংশগ্রহণকারী সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ছাড়াও পরবর্তী ছয় মাসে প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, এই কার্যক্রমে সফলতা পেলে সিংড়া মডেল সারাদেশে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: জনগণের সাথে সুসম্পর্ক রেখে নেতাদের কাজ করার আহবান

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রশিক্ষণ গ্রহণকারী সাড়ে নয়শ’ প্রশিক্ষণার্থীর মধ্যে চারজনের হাতে সনদ তুলে দেন। এছাড়া সিংড়ায় নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ছয়জন ফ্রিল্যান্সারের মধ্যে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।


একাত্তর/আরএ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর