এবার ‘বোবা’ হয়ে দোয়া চাইলেন পলক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন। তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানিয়েছেন, বোবা হয়ে আছেন, কোনো কথা বলতে পারছেন না।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন। 

উপস্থিত সাংবাদিকরা পলককে উদ্দেশ্য করে জানতে চান- ‘পালক ভাই! কেমন আছেন?’ জবাবে তিনি বলেন, ‘দোয়া করবেন ভাই। বোবা হয়ে আছি, বোবা!’

পরে আবারো তাকে জিজ্ঞেস করা হয়- কেমন আছেন? তখন তিনি বলেন, আপনারা মুক্ত আছেন তো, আমরা বোবা। সেই সাথে হাতের একটি আঙুল মুখে চেপে ধরে সবাইকে চুপ থাকার ইঙ্গিত করেন। পরে ধীরে ধীরে হেঁটে তিনি প্রিজন ভ্যানে গিয়ে ওঠেন।

পলক প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের কেউ একজন ইন্টারনেট নিয়ে তাকে ট্রল করেন। বলতে থাকেন, পলক ভাই! ইন্টারনেট কি সচল আছে! তবে প্রিজন ভ্যানে উঠে তিনি কোনো কথা বলেননি। পরে তাকে নিয়ে প্রিজন ভ্যানটি কারাগারের উদ্দেশে রওয়ানা করে।

এর আগে আজ জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এআরএস
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর