ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। 

ট্রাইব্যুনাল গত ২১ জানুয়ারি রায়ে উল্লেখ করে, দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত কারণ রয়েছে। এরপর তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

মামলার প্রধান আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক। অন্যদিকে জুনাইদ আহ্‌মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, শতাধিক গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া। আজ তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে সাক্ষ্যে ইকবাল করিম ভূইয়া ট্রাইব্যুনালকে জানান, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক একটি ‘ডিপ স্টেট’ তৈরি করে নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতেন।

গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

মামলাগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আরবিএস
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর