পরিবেশ রক্ষা করেই উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

পরিবেশের সব ধরনের মানদণ্ড মেনেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পাণ্ডে। তিনি জানান, বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রটি অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণ হওয়ায় এর সক্ষমতাও বেশি।

বাগেরহাটের রামপালে নির্মাণ করা এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এরিমধ্যে প্রস্তুত। গেলো ডিসেম্বরে প্রথম ইউনিটের বিদ্যুৎ যুক্ত হয় জাতীয় গ্রিডে।

পরে কয়লা নিয়ে বৈশ্বিক সঙ্কটের কারণে কিছুদিন বন্ধ ছিলো কেন্দ্রটি। এখন কয়লার সে সঙ্কট কেটেছে। পুরোদমে চালু হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিট।

image


বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পাণ্ডে জানান, ডলার সঙ্কটের কারণে কয়লা আমদানি ব্যাহত না হলে উৎপাদন অব্যাহত থাকবে।

তিনি বলেন, এখন পাইপলাইনে যে কয়লা রয়েছে সেটি দিয়ে কেন্দ্রটির একটি ইউনিট আগামী মার্চ এপ্রিল পর্যন্ত চালানো সম্ভব। এর মধ্যে এলসি জটিলতা না কাটলে কয়লা আমদানি ব্যাহত হবে। ফলে কেন্দ্রটি চালু রাখা সম্ভব হবে না।

বিদ্যুৎ কেন্দ্রটি এক মাস বন্ধ থাকার বিষয়ে সুভাস পাণ্ডে বলেন, ডলার সঙ্কটে এলসি খোলা যায়নি বলে কয়লার অভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এখন কয়লার সরবরাহ হওয়ায় কেন্দ্রটি চালু করা হয়েছে। গত বুধবার রাত ১১টা তিন মিনিটে পুনরায় উৎপাদন শুরু হয় রামপাল বিদ্যুৎ কেন্দ্রে। পরদিন প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

image


প্রকল্প পরিচালক জানান, আগামী জুনে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও চালু হবার কথা। পরিবেশ সুরক্ষার সবগুলো মানদণ্ড নিশ্চিত করেই রামপালে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে বিশ্ব বাজারে কয়লার দাম বেশি। তাই এখানে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১৩-১৪ টাকা। সামনে বিশ্ববাজারে কয়লার দাম কমে এলে উৎপাদন খরচও কমে আসবে।

আরও পড়ুন: মান্তা সম্প্রদায়ে উন্নয়ন দেখে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

বিদ্যুতকেন্দ্রের সামগ্রিক কাজের অগ্রগতির বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, পুরো বিদ্যুতকেন্দ্রের সামগ্রিক কাজের অগ্রগতি ৮৩ শতাংশ। একটি ইউনিটের কাজ শেষ করে এরই মধ্যে উৎপাদন শুরু হয়েছে। দ্বিতীয় ইউনিটের উৎপাদন আগামী জুনে শুরু করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুই ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাটের রামপালে পশুর নদীর ধারে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) নামে এটি পরিচালিত হচ্ছে।


একাত্তর/এসি

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর