‘মেরিটাইম খাতকে কাজে লাগালে রিজার্ভ ২০০ বিলিয়ন ডলার হতো’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মেরিটাইম খাতকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারলে রিজার্ভের পরিমাণ দুইশ’ বিলিয়ন ডলারে উন্নীত হতো।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি গাজীপুর জেলার ছোটজয়নগরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি পরিদর্শনকালে এ কথা বলেন। 

এ সময় মেহের আফরোজ চুমকী এমপি, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী, একাডেমীর কমান্ডেন্ট জাকী আহাদ সহ ফ্যাকাল্টি মেম্বার্স ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের বৈদেশিক মুদ্রার অনেকটা মেরিটাইম সেক্টর থেকে আসে। মেরিন ক্যাডেট ও রেটিংসরা দেশি বিদেশি জাহাজে চাকুরি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে।

তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে অর্থনীতির প্রধান হাতিয়ার হতে পারে মেরিটাইম সেক্টর। 

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেরিটাইম ভিশনকে অনুসরণ করেই আমরা কাজ করে করছি। বঙ্গবন্ধুই টেরিটোরিয়াল জোন এবং মেরিটাইম বাউন্ডারি এ্যাক্ট প্রণয়ন করেন। আমরা যা অর্জন করেছি, তা আমাদের মহান নেতার হাত ধরে এসেছে। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মেরিটাইম সেক্টর অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সবচেয়ে বেশি আঘাত আসে এই মেরিটাইম সেক্টরে। তাই এই সেক্টর তেমন এগোয়নি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মেরিন ক্যাডেট তৈরির জন্য চট্টগ্রামে আমাদের মাত্র একটি মেরিন একাডমী ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় রংপুর, পাবনা, সিলেট  এবং বরিশালে আরও চারটি নতুন মেরিন একাডেমী নির্মিত হয়েছে। এতে বেশি সংখ্যক ক্যাডেট প্রতিবছর মেরিন বহরকে সমৃদ্ধ করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে।  

তিনি বলেন, জাহাজের রেটিং তৈরির জন্য চট্টগ্রামে একটি মাত্র মেরটিাইম ইন্সটিটিউট ছিল। ইতিমধ্যে  মাদারীপুরে একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণ করা হয়েছে। কুড়িগ্রামে আরও একটি মেরিটাইম ইন্সটিটিউট নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে দেশি-বিদেশি জাহাজে রেটিংদের চাকুরির ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আরও সহায়ক হবে।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতির চলমান টালমাটাল অবস্থার মধ্যেও আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। করোনাভাইরাসের মহামারীর সময়কাল ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, যা বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। 

আরও পড়ুন: নিজের নয়, জনগণের ভাগ্য গড়তে এসেছি : প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে প্রবেশ করবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে। পরে প্রতিমন্ত্রী একাডেমীতে ‘স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন।


একাত্তর/এসজে 

চারদিনের সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গুয়েজ।
কয়লা বোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর উদ্ধারের ঘটনায় আর্মড গার্ড না থাকাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আজকে ভারতবিরোধী স্লোগান দিচ্ছে, বলছে ইন্ডিয়া আউট তারা আসলে বাংলাদেশের জনগণ থেকে আউট হয়ে গেছে। তারাই পাকিস্তানপন্থী, পাকিস্তানি যে আদর্শ সেটা...
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নেপালের বাণিজ্য মন্ত্রী দামোদার ভান্ডারী দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর