কোভিডের তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেয়া সাময়িক বন্ধ

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৬:৩৪ পিএম

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভ্যাক্স থেকে টিকা আসা সাপেক্ষে আবারও এই কার্যক্রম শুরু হবে।

বুধবার (১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবির। খবর: বাসস। 

তিনি জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বুস্টার ও দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমে ব্যবহৃত টিকার মেয়াদ শেষ হয়েছে। এই দুই ডোজে কোভ্যাক্সের টিকা ব্যবহার করা হয়েছিল।

আহমেদুল কবির বলেন, ‘নতুন করে টিকা পাওয়ার জন্য বাংলাদেশের তরফ থেকে আমরা কোভ্যাক্সের কাছে আবেদন করেছি। আবেদন করার পর টিকা আসতে কিছুটা সময় লাগবে। আশা করছি, দুই-তিন সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে। এই সময়টা আমাদের অপেক্ষা করা ছাড়া কোন বিকল্প নেই। আমাদের কাছে আবার টিকার চালান আসা মাত্রই কার্যক্রম শুরু করব।’ 

আরও পড়ুন: করোনায় নতুন শনাক্ত ১১ জন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ছয় লাখের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে। সেইসঙ্গে ছয় কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং তিন কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।


একাত্তর/এসজে

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর