রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন আশার আলো

তালিকা যাচাইয়ে মিয়ানমারের প্রতিনিধি দল দেশে আসছে কাল

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:৫১ পিএম

অনেকটা নিভে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার আলো আবারো উঁকি দিচ্ছে। আগামীকাল বুধবার মিয়ানমারের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের টেকনাফে আগমনকে ঘিরে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এই সম্ভাবনা দেখা দিচ্ছে।

শরনার্থী কমিশনের কয়েকটি নির্ভরযোগ্য সূত্র একাত্তরকে নিশ্চিত করে বলেছে, বুধবার (১৫ মার্চ) সকালে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ থেকে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফে আসবে।

এদিন সকাল ৯টায় টেকনাফ দমদমিয়া ট্রানজিট ক্যাম্পে এসে পৌঁছাবে প্রতিনিধি দল। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বৈঠকে বসবে মিয়ানমারের সাথে।

সূত্র বলছে, বৈঠকটি মুলত মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকা যাছাই বাছাই নিয়ে।

বাংলাদেশের পাঠানো তালিকা থেকে মিয়ানমার যে সমস্ত রোহিঙ্গাকে তাদের নাগরিক হিসেবে যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিলো তা নিয়ে দুই দেশের এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

image

এই বৈঠকের কারণ মূলত এই যে, মিয়ানমারের যাচাইকৃত তালিকার অনেক রোহিঙ্গা দম্পতির পরিবারেই নতুন করে সন্তান জন্ম নিয়েছে। এর সত্যতা যাচাই করতে মুলত দু'দেশের এই বৈঠক।

শরনার্থী বিষয়ক কমিশনের সূত্র নিশ্চিত করেছে যে, তালিকার বিষয়টির বাইরেও পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটির রুট ম্যাপ নিয়ে আলোচনা হতে পারে। তবে এই বৈঠক মানে প্রত্যাবাসন শুরু নয়।

শরনার্থী কমিশনের দাবী বাংলাদেশ মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজারের মতো রোহিঙ্গার তালিকা দিয়েছিল। সেখান থেকে বেছে নেয়া হয়েছে মাত্র ৬০ হাজারের মতো। 

তালিকা ধরে এর আগেও দু'বার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হলেও, রোহিঙ্গাদের আপত্তিতে তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা উখিয়া টেকনাফের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে আশ্রিত আছেন।

image


একাত্তর/এআর

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর