দেশের শতাধিক উপজেলা-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:০১ পিএম

সারাদেশে স্থানীয় পর্যায়ে একযোগে শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দেশের ৪৬টি ইউনিয়ন পরিষদে সাধারণ, ৭০টি ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যে ৪৬ ইউপিতে: সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ, সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার, মেহেরপুরের সদরের আমদহ, গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর, বরগুনার তালতলীর শারিকখালী, পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর, আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস, টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী, গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী, নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর, ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা, কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর), দাউদকান্দির বারপাড়া, লক্ষ্মীপুরের রামগতির চর আলগী এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম।

ভোট চলছে যে উপজেলাগুলোয়: কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এদিন ভোটের তারিখ নির্ধারিত থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এ তিন উপজেলায় ভোট করার প্রয়োজন হচ্ছে না।

পৌরসভাগুলো হলো: চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৯টি পৌরসভায় মেয়র ও অন্যান্য পদে ভোট হওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় মেয়র পদে এবং ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মাদারীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ছয়টিতে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর, রংপুরের বদরগঞ্জের ৪নং ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২নং ওয়ার্ডের কাউন্সিলর, ঠাকুরগাঁও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


একাত্তর/এআর

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোট গণনা ও ফলাফলের।
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর