ফায়ার সার্ভিসে হামলায় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পিএম

বঙ্গবাজারের আগুনে ফায়ার সার্ভিস অফিসে হামলা, ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনস্বার্থে যেসব বাহিনী কাজ করে তাদের ওপরে যারাই আক্রমণ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার সকালে গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় বঙ্গবাজারের আগুনের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, আগুনের ঘটনায় যতোটা সম্ভব সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‌বঙ্গবাজার মার্কেটে একবার ১৯৯৫ সালে আগুন লাগে। এরপর আবার ২০১৮ সালে আগুন লাগে। তারপর আমরা এখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা নয়, একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেন।

তিনি বলেন, সে সময় যদি এটা স্থগিত না করা হতো, তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।

সরকার বলেন, পদ্মা সেতু নিয়ে চক্রান্ত শুরু হয়েছিলো, যা খুব দুঃখজনক। বিশ্বব্যাংক বাংলাদেশের ওপর একটা বদনাম দিতে চেয়েছিলো। সে কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার চ্যালেঞ্জ নিয়েছে সরকার।

জনগণ সঙ্গে থাকলে যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনই বড় শক্তি।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় দেশি-বিদেশি সবার কাছ থেকেই বাধা এসেছে। কিন্তু সব বাধা অতিক্রম করে সেতু নির্মাণ করেছি। জনগণের সমর্থন পেয়েছি। 

আরও পড়ুন: পদ্মা সেতু ঋণের প্রথম দুই কিস্তি পরিশোধ

তিনি বলেন, বাংলাদেশ যে পারে সেটা প্রমাণ করেছে। শুধু এটা সেতু নয়, দেশের সক্ষমতার প্রতীক। দেশের সাধারণ মানুষের আত্মমর্যাদা বোধ এটাই আমার বড় পাওয়া।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর