সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হলো জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১২:৫৯ পিএম

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হলো সংসদের বিশেষ অধিবেশন। এবারের অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা প্রদান করবেন।

বৃহস্পতিবার সকাল ১১টার পর শুরু হয় একাদশ সংসদের বিশেষ এই অধিবেশন, যা বর্তমান সংসদের ২২তম অধিবেশন। 

অধিবেশনের শুরুতেই বঙ্গবাজারে অগ্নিকান্ড, মাদারিপুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব জানানো হয়।

আজ অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। সেদিন বিকাল ৩টায় বসবে সংসদ, বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এটাই হতে যাচ্ছে সংসদে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের শেষ ভাষণ।

আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির টানা দুই মেয়াদ শেষ হতে যাচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের অধিবেশন। এদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে সাধারণ প্রস্তাব তুলবেন। 

সাধারণ প্রস্তাবের উপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।

এদিকে জাতীয় সংসদের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবীণ সংসদ-সদস্যের সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন, আন্তর্জাতিক সম্মেলনসহ সংসদ সচিবালয়ের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর শুরু হয়েছিল জাতীয় সংসদের যাত্রা। প্রথম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ। পরে ৭ এপ্রিল বসে জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

একাত্তর/এআর

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর