জাতিসংঘে নতুন বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে এটিই হতে যাচ্ছে তার প্রথম ভাষণ। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী জানান, গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের লক্ষ্য, বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, সংঘাত নিরসন, দারিদ্র্য বিমোচন ও স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণের মতো বিষয়গুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পাবে।


একই সঙ্গে বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের অবস্থানও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর এই নিউইয়র্ক সফরসূচি অত্যন্ত ব্যস্ত থাকবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর রওনা হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দেবেন।

সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। বিশ্বমঞ্চে দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সেখানে আলোচনা হবে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এসব উচ্চপর্যায়ের বৈঠকের শিডিউল সাধারণত শেষ মুহূর্তে চূড়ান্ত হয় এবং তা সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ সাইডলাইন মিটিং আয়োজন করা হবে, যেখানে শীর্ষ বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি স্থান পাবে।

একাত্তর/এআরএস
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ, রাজধানীজুড়ে সংঘাত এবং শিল্পাঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতার মুখে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের...
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানো হয়েছে। ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ...
ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশিল্পে চলমান আন্দোলন ও অসন্তোষের প্রেক্ষাপটে তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট...
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
দেশে থামছে না হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব টেস্টে ৬৮...
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর