ঈদে নৌ পথে ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৪:০৩ এএম

ঈদে নৌ পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ১১ দিন বালুবাহী ‘বাল্কহেড’ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।  

রোববার (৯ এপ্রিল) নৌ পুলিশ সদরদপ্তরে নৌ পথে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রাকে কেন্দ্র করে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঈদের আগে এবং পরে মিলিয়ে মোট ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে সদরঘাট, ফেরিঘাট ও খেয়াঘাটগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে বন্ধ করা হবে। এই সময় নৌ চলাচলে যেন বিঘ্ন না হয় এজন্য এ রুটে মাছ ধরা বন্ধ থাকবে। যাত্রী হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

নৌ পুলিশের অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে, লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা।

আরও পড়ুন: ঈদে পদ্মা সেতু ছাড়া সব জায়গায় চলবে বাইক

এছাড়া নৌ পথে যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে নৌ পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নৌ যান ও নৌ পথ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর