মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৫: বিআরটিএ

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ পিএম

মার্চ মাসে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ৪১৫ জন এবং আহত হয়েছেন ৬৮৮ জন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভাগীয় অফিসসমূহের মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার এ তথ্য উঠে এসেছে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, মার্চ মাসে দুর্ঘটনার শিকার যানবাহনের সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে মোটরকার ১০টি (১ দশমিক ৮৭ শতাংশ), বাস ৮৭টি (১৬ দশমিক ২৩ শতাংশ), পিকআপ ৩০টি (৫ দশমিক ৬০ শতাংশ), অটোরিকশা ৪৮টি (৮ দশমিক ৯৬ শতাংশ), ট্রাক ১০৩টি (১৯ দশমিক ২২ শতাংশ), মোটরসাইকেল ১০০টি (১৮ দশমিক ৬৬ শতাংশ), ব্যাটারিচালিত রিকশা ২টি (দশমিক ৩৭ শতাংশ), ইজিবাইক ৮টি (১ দশমিক ৪৯ শতাংশ), ট্রাক্টর ১১টি (২ দশমিক ০৫ শতাংশ), অ্যাম্বুলেন্স ৪টি ( দশমিক ৭৫ শতাংশ), ভ্যান ১১টি (২ দশমিক ০৫ শতাংশ), মাইক্রোবাস ১২টি (২ দশমিক ২৪ শতাংশ) ও অন্যান্য যান ১১০টি (২০ দশমিক ৫২ শতাংশ)।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত, ১৩২ জন আহত; চট্টগ্রাম বিভাগে ৮৭টি সড়ক দুর্ঘটনায় ১০৪ জন নিহত, ২২৯ জন আহত; রাজশাহী বিভাগে ৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪ জন নিহত, ৬৭ জন আহত; খুলনা বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত, ৬০ জন আহত; বরিশাল বিভাগে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত, ৪২ জন আহত; সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, ৭ জন আহত; রংপুর বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত, ১১৫ জন আহত এবং ময়মনসিংহ বিভাগে ২১টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত, ৩৬ জন আহত হয়েছেন।

মার্চ মাসে মোটরকার দুর্ঘটনায় ৪ জন, বাসে ৮০ জন, পিকআপে ১৬ জন, অটোরিকশায় ৪৭ জন, ট্রাকে ৬৪ জন, মোটরসাইকেলে ৮৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ২ জন, ইজিবাইকে ১ জন, ট্রাক্টরে ৪ জন, অ্যাম্বুলেন্সে ১ জন, ভ্যানে ৬ জন, মাইক্রোবাসে ৭ জনসহ অন্যান্য যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারান ৯৬ জন।

জানুয়ারি-২০২৩ মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩২২টি। তাতে ৩৩৩ জন প্রাণ হারান, আহত হন ৩৩৬ জন। ফেব্রুয়ারি মাসে ৩০৮টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ৩০৩ জনের এবং আহত হন ৪১৬ জন।


একাত্তর/এআর

ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে ৭৫৮৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট নিহতের ৩৬.২৯ শতাংশ। 
২০২৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৯ হাজার ১১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ছয় শতাংশ বেশি।
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে সাতজনকে চট্টগ্রামের সন্দ্বীপে ও একজনকে রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর