২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৭৫৮৪, আহত ১৬৪৭৬

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

২০২৫ সালে ৭৫৮৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট নিহতের ৩৬.২৯ শতাংশ। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সাংবাদিক সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

সংস্থাটি জানায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ৯.৪৮ শতাংশ সড়ক দূর্ঘটনা বেড়েছে। আর প্রাণহানি বেড়েছে ০.৮৯ শতাংশ। সবচেয়ে বেশি ২৮.২০ শতাংশ দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে।

‎সংগঠনটি বলছে, মোট দুর্ঘটনার সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেলে। এতে নিহত হয়েছেন দুই ৬৭১ জন। হেলমেট ব্যবহার না করা এবং অসচেতনতাকেই দায়ি করছে সংগঠনটি।

‎এছাড়াও গত এক বছরের ১৩২ টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন এবং ৫১৯ টি রেল দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত হয়েছে বলে উঠে এসেছে সংগঠনটির প্রতিবেদনে।

একাত্তর/এসি
ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৯ হাজার ১১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ছয় শতাংশ বেশি।
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে সাতজনকে চট্টগ্রামের সন্দ্বীপে ও একজনকে রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং এক হাজার ২৩২ জন আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর