রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিনবাহিনীর প্রধান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৯:২২ পিএম

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। 

বঙ্গভবনে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদের সাথে  সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রাষ্ট্রপতি হামিদ আগামী ২৪ এপ্রিল ১১ টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি দ্বিতীয় মেয়াদসহ সুদীর্ঘ দশ বছরের অধিককাল রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাতকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ তাদের স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে তিনবাহিনী প্রধানগণ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকান্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সশস্ত্রবাহিনী আমাদের গৌরব ও ঐতিহ্যের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন প্রয়োজনে সব সময় তাঁরা জনগণ পাশে দাঁড়িয়েছে। 

রাষ্ট্রপতি উল্লেখ করেন, এছাড়াও বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে তাঁরা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

আবদুল হামিদ সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর