দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করার পর মঙ্গলবার ব্যস্ত সময় কাটাবেন মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবনের দরবার হলে সোমবার সকাল ১১টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথের পর তিনি গুলশানের বাসায় ফিরে যান। এরপর দেশের ইতিহাসে প্রথমবারের মতো নানা আয়োজনের মধ্যে বঙ্গভবন থেকে রাজসিক বিদায় জানানো হয় দেশের সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি আবদুল হামিদকে।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন সোমবার রাত ৮টায়। মঙ্গলবার থেকে শুরু হবে বিভিন্ন কর্মসূচি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অফ অনার দেয়া হবে।
আরও পড়ুন: আবদুল হামিদের রাজসিক বিদায়, গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টান্ত
দুপুর সোয়া একটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
একাত্তর/আরবি
