হাসিনা-ব্লেয়ার সাক্ষাৎ, বাংলাদেশের অগ্রগতির প্রশংসা

আপডেট : ০৭ মে ২০২৩, ০৮:৫৬ পিএম

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা এবং বাংলাদেশের আরও উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

রোববার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের আরও উন্নয়ন প্রয়াসে সহায়তা করতে চেয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে মোমেন বলেন, আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশে আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারে।

তিনি উল্লেখ করেন, টনি ব্লেয়ার বলেছেন যে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর সাথে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক সংযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।

টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান ব্লেয়ার আরো বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।

আরও পড়ুন: আজমত উল্লা খানের ব্যাখ্যায় সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পরিদর্শন করবে এবং বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যেসব খাতগুলোর জন্য সহায়তা প্রয়োজন তা নিয়ে বিডা কর্মকর্তাদের সাথে আলোচনা করবে।   

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস  

আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে স্থির করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
স্বৈরাচার এরশাদের পতনের পর গত ৩৫ বছরে দেশে আটটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর তিনটিতে জয়লাভ করে বিএনপি, বাকি পাঁচটিতেই ছিলো আওয়ামী লীগের আধিপত্য। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০১৪, ১৮ ও ২০২৪ সালের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর