নির্বাচন সামনে রেখে ধরপাকড় হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৩, ০২:১৬ পিএম

নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের দাবি সত্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার দুপুরে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে. শুধু তাদেরকেই ধরা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে ২০ থেকে ৩০ টি করে পরোয়ানা রয়েছে। 

তাদেরকে অনেকবার আদালতে গিয়ে আত্মসমর্পণের সুযোগও দেয়া হয়েছিল বলে জানান তিনি। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

মন্ত্রী বলেন, পরোয়ানার তালিকা ধরেই পুলিশ কাজ করছে। সুনির্দিষ্ট মামলা ও অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। 

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফেরত আনা অসম্ভব নয়।


একাত্তর/আরবি 

কুমিল্লার মর্মান্তিক ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, পুলিশের...
দেশে প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ সব বাহিনীর জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালুর করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্রাইম রিপোর্টারদের জন্য...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর