ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে উত্তেজনা তুঙ্গে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ এএম

পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইমরানের মুক্তির দাবিতে সোচ্চার থাকা তাঁর তিন বোন- আলিমা খান, ড. উজমা খান এবং নোরিন খানকে গ্রেপ্তার করে লাহোরের কোট লখপত জেলে পাঠানো হয়েছে।

দলটির মুখপাত্র জুলফি বুখারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করে জানান, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে বাকি দুই বোন, তাঁর ভাগ্নে ও তাদের সন্তানদেরও ধরে নিয়ে যায়। তবে পিটিআইয়ের তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম জানিয়েছেন, শিশুদের হেফাজতে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তিন বোনকে লাহোরের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে, যেখানে রোববার আলিমা খানকে এবং সোমবার ড. উজমা ও নোরিন খানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী এজাজের জারি করা জনশৃঙ্খলা রক্ষা আইন বা মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও)-এর অধীনে পৃথক দুটি আদেশে তাদের ৩০ দিনের বিনাশ্রম আটকাদেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার বিষয়ে এখনও পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানানো না হলেও ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পিটিআইয়ের এই বিক্ষোভের আহ্বানকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে কোনো অবস্থাতেই সড়ক অবরোধ করতে দেওয়া হবে না এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে দেবে না প্রশাসন।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পিটিআই প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী আছেন এবং দুর্নীতি মামলায় স্ত্রীসহ তাঁকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যা তিনি ও তাঁর দল রাজনৈতিক প্রতিহিংসামূলক হিসেবে দাবি করে আসছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা ইমরান খান তৎকালীন বিরোধী দলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন, যা মূলত দেশটির শক্তিশালী সামরিক নেতৃত্বের সঙ্গে তাঁর সরকারের টানাপোড়েনের পথ ধরে ঘটেছিল।

তথ্যসূত্র: এএফপি ও এনডিটিভি

একাত্তর/এআরএস
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতের দিকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে গভীর রাতেই আবার কারাগারে ফিরিয়ে নেয়া...
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, বৈশ্বিক কৌশলগত নানা বিষয়ের সমাধান এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় আলোকপাত করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হলো আন্তর্জাতিক সংলাপের অন্যতম শীর্ষ মঞ্চ ‘মারগালা...
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
ভারতে নির্বাচন কমিশনের বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার মাধ্যমে তালিকা থেকে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
ম্যাচ শুরুর আগে বুক চিতিয়ে অধিনায়ক হামজা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, সাফে আমরাই ফেবারিট! সেই হুংকার যে কোনো ফাঁকা বুলি ছিল না, সবুজ ঘাসের গালিচায় দুর্দান্ত ফুটবল খেলে তার ষোলোআনা প্রমাণ দিল বাংলাদেশ...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর