প্রতিটি বিভাগে হবে সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

দেশে প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ সব বাহিনীর জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালুর করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্রাইম রিপোর্টারদের জন্য ঝুঁকি ভাতা চালু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ সনদ দেওয়ার প্রতিশ্রুতির কথা জানান তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সব বাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রতিটি বিভাগে থাকবে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট। সবাই মিলে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সহায়তা সব সময় প্রয়োজন। বিশেষ করে সব ক্ষেত্রে অনুসন্ধানমূলক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।

ক্রাইম সাংবাদিকদের ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের ঝুঁকি ভাতা নিয়ে অনেক আলোচনা হয়, বিভিন্ন ফান্ড থেকেও আর্থিক সহায়তা দিয়ে উৎসাহিত করার চেষ্টা করা হয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করবো ক্রাইম সাংবাদিকদের জন্য স্থায়ী ঝুঁকি ভাতার ব্যবস্থা করতে। পাশাপাশি মন্ত্রণালয় থেকে বিশেষ সনদও দেওয়া হবে।

অপরাধ দমনে সামাজিক সচেতনতা ও নাগরিকদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য ভূমিকা রাখতে পারেন। দেশে এসিড নিক্ষেপ বন্ধে বেগম খালেদা জিয়া আইনি পদক্ষেপ নিয়েছিলেন, যার ফলে এই অপরাধ প্রায় নির্মূল করা সম্ভব হয়েছিলো। তবে সামাজিক সচেতনতার অভাবে এখনও মাঝে মাঝে এ ধরনের অপরাধ ঘটতে দেখা যায়।

যুব সমাজের অবনতি ও অপরাধের মূল কারণ চিহ্নিত করার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুব সমাজের বড়ো একটি অংশ জুয়া বা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক চার খুন কিংবা রামিসা হত্যাকাণ্ডের মতো ঘটনায় জুয়া ও মাদকের প্রত্যক্ষ প্রভাব বা অনুঘটক হিসেবে একই কারণ খুঁজে পাওয়া গেছে।

অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের অবৈধ লেনদেন বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, অপরাধ সংঘটনের মূল কারণ খুঁজে বের করে সমাধান করতে পারলে সমাজ থেকে অপরাধ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

একাত্তর/এসি
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
অনলাইন বুলিং প্রতিরোধ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’ পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ আইনের মূল লক্ষ্য...
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর