আগামী জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন

আপডেট : ২১ জুন ২০২১, ১২:১৬ পিএম

আগামী বছরের জুনেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সেতুতে রেলের স্ল্যাব বসানোর কাজও শেষ।

আর, রোড স্ল্যাব বসানোর কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে। করোনা পরিস্থিতিতেও কাজের কোন সমস্যা হবে না বলেই জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক।

করোনার প্রভাব কাটিয়ে আবারো দিন রাত চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ। এরিমধ্যে প্রকল্পটির সার্বিক অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ।

পদ্মা নদী শাসনের কাজ শেষ হয়েছে সাড়ে ৮৩ ভাগ। আর মূল সেতুর কাজ হয়েছে সাড়ে ৯৩ ভাগ। সব মিলিয়ে দ্রুত গতিতেই এগুচ্ছে প্রকল্পের কাজ।

গেল বছর প্রকল্প এলাকায় নদীর ভাঙ্গনের কারণে রেল স্ট্রিঞ্জার ভেসে যায়। স্ট্রিঞ্জারটি আবারো চীন থেকে তৈরি করে আনা হয়।

আরও পড়ুন: বন্ধ হলো ব্যাটারিচালিত রিকশা-ভ্যান

এরিমধ্যে সেতুর রেল স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। এখন তিনটি স্প্যানের উপর রোড স্ল্যাব বসানোর কাজ চলছে। যা শেষ হবে চলতি বছর সেপ্টেম্বরে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, এরপর স্ল্যাবের ওপরে পানি নিরোধক একটি স্তর বসানো হবে। তারপর পুরু পাথর, সিমেন্ট ও বিটুমিন দিয়ে স্লাবের ওপরে কয়েক স্তরের পিচ ঢালাই হবে।

তিনি আরও জানান, করোনার সংক্রমণ না বাড়লে কাজের গতি কমার আশংকা নেই। নতুন কোন চ্যালেঞ্জও দেখছেন না সংশ্লিষ্টরা।



একাত্তর/আরএ

২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর