গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী দেশী-বিদেশী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান: রাষ্ট্রপতি

আপডেট : ১৭ মে ২০২৩, ০৭:১৩ পিএম

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণতন্ত্র ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দেশী-বিদেশী যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় চার দিনব্যাপী সফরের তৃতীয় দিনে বুধবার সকালে 'পাবনা ডায়াবেটিক সমিতি' পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস।

রাষ্ট্রপ্রধান সামনের দিনগুলোতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল রকম ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অনুরোধ জানান।

"জনগণই সকল ক্ষমতার উৎস" উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদেরকে মাথা উঁচু করার কোন সুযোগ দিবেন না।"

গণতন্ত্রকামী দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র যাতে তমসাচ্ছন্ন না হয়; কোন অশুভ শক্তি যেন এখানে ভর করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যে আশা-ভরসা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তাহলেই, এই দেশ বিনির্মাণে আর কোন প্রতিবন্ধকতা থাকবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আইনানুযায়ী একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ।"

একসময় বাংলাদেশে অনির্বাচিত সরকারের প্রয়োজন হয়েছিল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, বর্তমানে "অনির্বাচিত সরকারের অধীনে কোন রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।"

রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে আসার অনুরোধ জানান।

মোঃ সাহাবুদ্দিন বলেন, "বাংলাদেশ উন্নয়নের শিখরে আজ। এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উচু করে দাঁড়িয়েছে।"

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান এ গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এর আগে, ডায়াবেটিক সমিতিতে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।

ডায়াবেটিক সমিতির আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এবং ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডাঃ মনোয়ারুল আজিজ প্রমুখ ।

রাষ্ট্রপ্রধান পাবনা স্বাস্থ্য সেবা হাসপাতালে অন্তর্ভুক্ত ডায়াবেটিক সমিতির অফিস ঘুরে দেখেন। তিনি সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডাক্তারদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।


একাত্তর/এআর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর