বিদ্যুৎ-জ্বালানিতে আর ভর্তুকি না: নসরুল হামিদ

আপডেট : ১৮ মে ২০২৩, ০৬:৪০ পিএম

বিদ্যুৎ-জ্বালানিতে সরকার আর ভর্তুকি দেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলেছেন, এখন থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করা হবে। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার বিকেলে এক কর্মশালায় এসব মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানিখাতে সরকার ‘দীর্ঘ সময়’ ধরে ভর্তুকি দিয়ে আসার পর সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি চলছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। 

ভোক্তাকে কমমূল্যে দেয়ার লক্ষ্যে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসে দীর্ঘদিন ধরে ভর্তুকি দিয়ে আসছে সরকার। এখন এই তিন খাত থেকে ভর্তুকি তুলে নিলে দাম বাড়িয়ে সমন্বয় করতে হবে।  

গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানি তিতাসের এরিমধ্যে গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। 

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করাই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানান তিনি। আর এরই অংশ হিসেবে দেশে ব্যাপকভাবে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। 

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকারি অকৃষি জমিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন হতে পারে আর। এক্ষেত্রে সহযোগিতা করবে বিশ্বব্যাংক।

নসরুল হামিদ বলেন, দেশের কৃষি জমির এক শতাংশ ব্যবহার করতে পারলে ৫০ হাজার মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব। কিন্তু পর্যাপ্ত জমির অভাবে তা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: পুরো নির্বাচন বাতিল করতে পারবে না কমিশন

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ ক্লিন এনার্জির প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। এই বিদ্যুৎ আসতে পারে পরমাণু, গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি থেকে। সে লক্ষ্য পূরণে ইতোমধ্যে মহাপরিকল্পনা নিয়েছে সরকার।


একাত্তর/আরবি 

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সঙ্কট নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ। জ্বালানি খাতের প্রকৃত চিত্র গোপন করে দায়িত্বশীলরা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা। তবে সরকারের পক্ষ...
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
বর্তমানে বাংলাদেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের যে মজুত রয়েছে তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তেলের দাম যতোটুকু বাড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর